1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্বআজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন টিম আরাধ্যার আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন।

ময়মনসিংহে দীপু হত্যাকান্ডে স্লোগানদাতা রাজিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেওয়ার ঘটনায় স্লোগান দিয়ে উসকানি দেওয়ার অভিযোগে মো. রাজিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

শনিবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে একই দিন বিকেল ৫টার দিকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নগর হাউলা এলাকা থেকে রাজিবকে গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

গ্রেপ্তার রাজিব ভালুকা উপজেলার কাশর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তিনি সেহরাব উদ্দিনের ছেলে।

 

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘটনার সময় রাজিব ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নেন। দিপু চন্দ্র দাসের মরদেহ রশি দিয়ে গাছে ঝুলিয়ে রাখা অবস্থায় তিনি স্লোগান দিয়ে উত্তেজিত জনতাকে উসকে দেন। পাশাপাশি নিহতের মরদেহের ওপর সংঘটিত অমানবিক নির্যাতনে সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। সত্য সনাতন টিভি

 

গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতা দিপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করে। পরে তাঁর মরদেহ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পরদিন, ১৯ ডিসেম্বর নিহতের ছোট ভাই অপু দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে ভালুকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

পুলিশ জানায়, মামলার তদন্তে এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সত্য সনাতন টিভি

 

নিহত দিপু চন্দ্র দাস ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের বাসিন্দা। তিনি রবি চন্দ্র দাসের ছেলে। গত দুই বছর ধরে ভালুকার জামিরদিয়া এলাকায় অবস্থিত পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড নামের একটি গার্মেন্টস কারখানায় কাজ করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট