1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

মুসলিম ও ইহুদির সঙ্গে হিন্দুদের রামায়ণে কাজ করাই সৌন্দর্য: এ আর রহমান

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

নিতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতে একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী এ আর রহমান ও হলিউড কিংবদন্তি হ্যান্স জিমার। ধর্মীয় পরিচয় নিয়ে ওঠা প্রশ্নে শিল্পের ঐক্যের বার্তা দিলেন রহমান।

 

বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’ এর সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান। এই প্রজেক্টে তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী হ্যান্স জিমার, যা ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

 

সম্প্রতি বিবিসি এশিয়ান এর ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রামায়ণ, ধর্মীয় পরিচয় এবং সংগীত নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন এ আর রহমান।

রহমান জানান, তিনি ব্রাহ্মণ স্কুলে পড়াশোনা করেছেন, যেখানে নিয়মিত রামায়ণ ও মহাভারত পড়ানো হতো। তিনি বলেন,

 

“আমি রামায়ণের গল্প জানি। এই গল্প মূলত নৈতিকতা, আদর্শ এবং মানুষের চারিত্রিক উৎকর্ষের কথা বলে।”

ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে শিল্পচর্চার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রহমান বলেন,

 

“ভালো জিনিস যেখানে থেকেই আসুক, সেটাকে গ্রহণ করা উচিত। নবী বলেছেন, জ্ঞান অমূল্য। রাজা হোক বা ভিক্ষুক সব অভিজ্ঞতা থেকেই শেখা যায়।”

এই সিনেমাকে তিনি ভারত থেকে বিশ্বমুখী একটি ভালোবাসা ও সহযোগিতার প্রজেক্ট হিসেবে দেখছেন। এ প্রসঙ্গে রহমান বলেন,

“হ্যান্স জিমার ইহুদি, আমি মুসলিম, আর রামায়ণ একটি হিন্দু গ্রন্থ। তবু আমরা একসঙ্গে কাজ করছি। এটাই তো সৌন্দর্য।”

 

হ্যান্স জিমারের সঙ্গে এতদিন কাজ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রহমান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। তবে এবার দু’জনের যৌথ কাজের অভিজ্ঞতাকে তিনি বর্ণনা করেন ভয়ংকর রকম উত্তেজনাপূর্ণ হিসেবে।‘রামায়ণ’এর সংগীতে নতুনত্ব আনার চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন এই সুরকার। কবি কুমার বিশ্বাসএর সঙ্গে কাজ করতে পেরে আনন্দ প্রকাশ করে রহমান বলেন,

 

“রামায়ণ এমন একটি গল্প, যা সবাই জানে। তবু আমরা সেটিকে নতুনভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চাই।”

রণবীর কাপুর, যশ, সাই পল্লবী, সানি দেওলসহ একঝাঁক তারকার উপস্থিতিতে নির্মিত এই সিনেমা মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট