1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

নাসিরনগরে বিএনপির নিবেদিত প্রাণ শ্যামল মল্লিক আর নেই

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাঘী গ্রামের বিএনপির নিবেদিত প্রাণ  শ্যামল মল্লিক (৩৮) আর নেই। শনিবার (১৭ জানুয়ারি) আকস্মিকভাবে সৌদি আরবে ষ্ট্রোক করে  মৃত্যুবরণ করেন তিনি(দিব্যান লোকান সগচ্ছতু)।

হিন্দু অধ্যুষিত বাঘী গ্রামে জন্ম নেওয়া শ্যামল মল্লিক বহুমাত্রিক অসাম্প্রদায়িক ভাবধারার জন্য এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের প্রান্তিক এলাকায় মুসলিম সম্প্রদায়ের নতুন বসতি গড়ে ওঠার পর থেকেই সেখানে তার অবাধ চলাফেরা ছিল। সে এলাকার রুবেল মিয়ার সঙ্গে তার গভীর সম্পর্ক ছিলো, যাকে অনুসরণ করে সম্প্রতি সৌদি আরবেও পাড়ি জমান শ্যামল।

রাজনীতিতে নিবেদিতপ্রাণ শ্যামল মল্লিক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।তিনি ভলাকুট ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।চরম প্রতিকূল সময়ে দলীয় পরিচয় ধরে রাখার জন্য এলাকাবাসীর কাছে তিনি প্রশংসিত হন। দলীয় পর্যায়ে তিনি একরামুজ্জামান সুখন , কামরুজ্জামান মামুন ও কে এম বশীর উদ্দিন তুহিন,এনামুল হুদা সুমন সহ বিএনপির বেশ কয়েকজন নেতার ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।

মৃত্যুর মাত্র কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়া-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেন তিনি। তার এই সিদ্ধান্তকে শ্যামলের জীবনের ‘শেষ রাজনৈতিক ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, দলীয় আদর্শে গভীরভাবে বিশ্বাসী ও নিঃস্বার্থ কর্মী হিসেবে শ্যামল মল্লিকের অনুপস্থিতি দীর্ঘদিন অনুভূত হবে।

শ্যামল মল্লিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএনপি নেতৃবৃন্দ ও সমর্থকদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট