শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

একাত্তরের কণ্ঠসৈনিক মলয় কুমার গাঙ্গুলীর পরলোক গমন করেছেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৩ বার পড়া হয়েছে

সাত দশকের সংগীত সাধনার পর অবশেষে থেমে গেল এক মহৎ সুরযাত্রা। না ফেরার দেশে পাড়ি জমালেন একাত্তরের কণ্ঠসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সঙ্গীতব্যক্তিত্ব মলয় কুমার গাঙ্গুলী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

 

গত ১২ জানুয়ারি ২০২৬ ইংরেজি সেমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন।

 

বর্তমানে তাঁর মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। অস্ট্রেলিয়া প্রবাসী একমাত্র কন্যা দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

মলয় কুমার গাঙ্গুলীর জন্ম ১৯৪৪ সালে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মোজাফফরপুর গ্রামে। শৈশব থেকেই সংগীতের প্রতি তাঁর অনুরাগ ছিল প্রবল। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পাশাপাশি তিনি ছিলেন কণ্ঠসৈনিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গর্বিত কণ্ঠ। দেশের জন্য উদ্বুদ্ধকরণে তাঁর কণ্ঠে উচ্চারিত দেশাত্মবোধক গানগুলো মুক্তিযোদ্ধাদের মনোবল চাঙা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

 

মলয় কুমার গাঙ্গুলী কেবল সংগীতজ্ঞ নন, তিনি ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। তাঁর জীবনজুড়ে দেশ, সংগীত ও মানুষের প্রতি ছিল গভীর ভালোবাসা। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

 

জাতি এই দেশপ্রেমিক সংগীতসাধককে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews