বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চোর সন্দেহে ধাওয়ার পর খালে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার নামে এক যুবকের মৃত্যু।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

নওগাঁর মহাদেবপুরে স্থানীয়দের সন্দেহের কারণে ধাওয়া খেয়ে খালে ঝাঁপ দেওয়ার পর মিঠুন সরকার (২৫) নামের এক যুবক মারা গেছেন। তিনি উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে হাট চকগৌরী এলাকায় স্থানীয়রা মিঠুনকে চোর সন্দেহ করে ধাওয়া করে। আতঙ্কিত যুবক জনতার হাত থেকে বাঁচতে দৌড়ে বাজারের পাশের একটি খালে ঝাঁপ দেন। এরপর তিনি পানিতে নিখোঁজ হন। সত্য সনাতন টিভি

 

স্থানীয়রা দ্রুত নওহাটা পুলিশ ফাঁড়িকে খবর দিলে পুলিশ এবং রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে ডুবুরি দল খাল থেকে মিঠুন সরকারের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

 

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তফা জানিয়েছেন, নিহত যুবক প্রকৃতপক্ষে চুরির সঙ্গে যুক্ত ছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়। অভিযোগের ভিত্তিতে তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews