1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

স্বামী সদানন্দ গোস্বামীর তিরোধান দিবস ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী আধ্যাত্মিক আয়োজন শুরু ১৮ ডিসেম্বর থেকে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আকবরশাহ থানার অন্তর্গত লতিফপুর এলাকায় শ্রীমৎ স্বামী সদানন্দ গোস্বামীর ৫০তম তিরোধান দিবস এবং আশ্রম প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠান। যা আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর (২ ও ৩ পৌষ), বৃহস্পতিবার ও শুক্রবার শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞসহ নানা আধ্যাত্মিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে।

 

সংগঠকদের বরাত দিয়ে জানা গেছে, লতিফপুরস্থ শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৫ সালে। প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি ঘিরে মন্দির এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ। ভক্ত ও স্থানীয়দের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে চলছে ব্যাপক প্রস্তুতি।

 

 

আগামী ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার শুভ অধিবাস দিয়ে শুরু হবে পুরো আয়োজন। থাকবে সারাদিনব্যাপী ধর্মীয় সঙ্গীত, পাল্টা কীর্তন ও নানা মাঙ্গলিক কর্মসূচি। রাত ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে ধর্মীয় সঙ্গীত পরিবেশনা যা পরিবেচন করবে জনপ্রিয় ব্যান্ড ‘টিম বৃষ্টি’। রাত ১২ ঘএিকূয় অনুষ্ঠিত হবে পাল্টা কীর্তন যাতে অংশ নেবেন দুই সুপরিচিত কবিয়াল প্রদীপ রুদ্র ও রনজিৎ কর।

 

 

তারপরের দিন ১৯ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী মহানামযজ্ঞ। আয়োজকরা জানিয়েছেন, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভক্তরা যোগ দেবেন এই আধ্যাত্মিক অনুষ্ঠানে।

 

শ্রীমৎ স্বামী সদানন্দ গোস্বামী আশ্রম ও মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠান সফল করতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট