বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শরীয়তপুর-২ আসনের মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে বিএনপি প্রার্থী কিরণের মতবিনিময় সভা

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) নির্বাচনী এলাকার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ ডিসেম্বর, মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বালারবাজার মাতৃছায়া হল রুমে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সফিকুর রহমান কিরণ। “সত্য সনাতন টিভি”

 

সভায় সভাপতিত্ব করেন দর্জিপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দিরের সভাপতি সুবল দাস এবং সঞ্চালনায় ছিলেন সুশীল বাছার। এসময় বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি ও শ্রীশ্রী সত্যনারায়ণের সেবা মন্দির ডিঙ্গামানিক ঠাকুরবাড়ির সাধারণ সম্পাদক মুকুল চন্দ্র রায়, নড়িয়া উপজেলা কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাদল কৃষ্ণ দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নড়িয়া উপজেলা শাখার সহসভাপতি রিপন সাধু ও সাধারণ সম্পাদক অজিত ঘোষ, পূজা উদযাপন পরিষদ সখিপুর থানা শাখার সভাপতি স্বপন সুর ও সাধারণ সম্পাদক লিপন ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শরীয়তপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং বুন্না কাঠহুগলী রাধাগোবিন্দ সেবা মন্দিরের সাধারণ সম্পাদক গোপাল দত্ত, বিঝারী বাজার কালিমাতা সেবা মন্দিরের সাধারণ সম্পাদক শ্যামল বাছারসহ বাবুল শীল, শিবু দাস, জীবন ঘোষ, মহাদেব রায়, শুকান্ত শীল প্রমুখ। “সত্য সনাতন টিভি”

 

মতবিনিময়ের এক পর্যায়ে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, “আমি আপনাদেরই সন্তান। আমি কথা দিলে কথা রাখি এ কথা আমার ব্যবসায়িক পার্টনাররাও জানেন। অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। আমি ধানের শীষ মার্কায় আপনাদের ভোট প্রার্থনা করছি।”

 

সভায় উপস্থিত বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ তাদের নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন এবং নির্বাচনে সনাতন সম্প্রদায়ের নিরাপত্তা, মন্দির সংস্কার, সামাজিক সম্প্রীতি রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতামত প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews