1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীল স্বরূপ দাস বাবাজী’র মা পরলোক গমন করেছেন অযত্নে ধুঁকছে ৩০০ বছরের জোড়া শিবমন্দির আইসিইউ শয্যার অপেক্ষায় নিভে গেল গৌরীর জীবন খুলনায় ধর্ম-অবমাননার অভিযোগে শ্যামল গাইনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ হিরালাল বাঁসফোরের ওপর হামলার প্রতিবাদে রংপুরে মানববন্ধন বীরগঞ্জে আদিবাসী পল্লীতে হামলা: ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ মোতায়েন আজ ২১ শে এপ্রিল ২০২৬ শ্রীধাম শ্রীঅঙ্গন, ফরিদপুরে সাধু গণহত্যা দিবস মহেন্দ্র স্মৃতি নিকেতনের আয়োজনে শ্রীশ্রী জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। উখিয়ায় অক্ষয়া তৃতীয়ায় গীতা বিতরণ ও ধর্মীয় অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের শুভ উদ্ধোধন

অবশেষে ৭ মাস পর ভারতীয় নাগরিক রাজনের মরদেহ সৎকার।

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | শরীয়তপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর হাসপাতালে হিমাগারে ৭ মাস পরে থাকা ভারতীয় নাগরিক রাজনের মরদেহ সৎকার সম্পন্ন।

 

শরীয়তপুর সদর হাসপাতালের হিমাগারে প্রায় সাত মাস ধরে পড়ে থাকা ভারতীয় নাগরিক রাজন (৬৩)–এর মরদেহ সৎকার করেছে জেলা কারা কর্তৃপক্ষ। বুধবার (৩ ডিসেম্বর) সকালে পৌরসভার মনোহরবাজার শ্মশানঘাটে তার সৎকার সম্পন্ন হয়।

 

রাজন ভারতের দিল্লি প্রদেশের দিলিপের ছেলে হলেও তার জেলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি। শরীয়তপুর কারা কর্তৃপক্ষ জানায়, ২০২২ সালের ২৫ আগস্ট জাজিরা উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানার এলাকা থেকে তাকে আটক করা হয়। অনুপ্রবেশের অভিযোগে ২০২৩ সালের ১৯ নভেম্বর তার বিরুদ্ধে মামলা হয় এবং আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা শেষে তিনি আরপি বন্দি হিসেবে কারাগারে ছিলেন।

 

গত ১৮ মে অসুস্থ হয়ে পড়লে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। সেই থেকে মরদেহটি হিমাগারে রাখা ছিল। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তার মরদেহ দাহ করার অনুমতি দেওয়া হয়।

 

শরীয়তপুর জেল সুপার বজলুর রশিদ জানান, দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার পর মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। সৎকার শেষে বিষয়টি ভারতের সংশ্লিষ্ট দফতরকে জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট