রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হিন্দু ধর্ম নিয়ে সাবেক এমপি হারুনুর রশিদের বক্তব্যের প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের বিবৃতি

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩৭ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক এমপি হারুনুর রশিদ সাম্প্রতিক এক সমাবেশে হিন্দু ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগ উঠেছে। তার মন্তব্যে হিন্দু ধর্মের পূজাকে “শয়তানের এবাদেত” বলেও উল্লেখ করেন তিনি। এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। ” সত্য সনাতন টিভি”

 

মহাজোটের পক্ষ থেকে বলা হয় হারুনুর রশিদের এ ধরনের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতি ও শান্তি-শৃঙ্খলার জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের বক্তব্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে এবং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশকে নষ্ট করতে পারে।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব ও মুখপাত্র পালাশ কান্তি দে এক লিখিত বিবৃতিতে বলেন, হিন্দু ধর্ম ও সম্প্রদায়কে অপমানিত করে এমন বক্তব্য অগ্রহণযোগ্য এবং এর জন্য হারুনুর রশিদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দেশের নির্বাচনী পরিবেশেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ” সত্য সনাতন টিভি”

 

হিন্দু মহাজোট মনে করে সামাজিক সম্প্রীতি রক্ষায় রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কিংবা একটি সম্প্রদায়কে হেয় করে কোনো বক্তব্যই কাম্য নয়।

 

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের সকল ধর্মের মানুষকে সম্মান করা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখাই শান্তি ও স্থিতিশীলতার মূল চাবিকাঠি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews