রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হারুনুর রশিদ পূজাকে ‘শয়তানের ইবাদত’ মন্তব্যে সনাতনী অধিকার আন্দোলনের তীব্র নিন্দা।

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

 

বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য হাফিজ রশীদ হাফিজ কর্তৃক সম্প্রতি এক হিন্দু ধর্মীয় পূজাকে “শয়তানের ইবাদত” বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সনাতনী অধিকার আন্দোলন। সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই বক্তব্য বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত, ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ এবং ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা।”সত্য সনাতন টিভি”

 

প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পরও রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে এমন ভিত্তিহীন ও বিভ্রান্তিকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক। তারা আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও অধিকার সংবিধান দ্বারা নিশ্চিত, যেখানে কোনো ধর্মীয় আচারকে অন্য ধর্মের সঙ্গে তুলনা করা বা অবমাননা করা সম্পূর্ণ অসাংবিধানিক।

 

সংগঠনের মতে, একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব থেকে এ ধরনের মন্তব্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “শয়তানের ইবাদত” শব্দটি ব্যবহার করে সনাতন ধর্মের পূজা-পার্বণকে অবমাননা করা হয়েছে, যা সাম্প্রদায়িক বিভাজন উসকে দিতে পারে। “সত্য সনাতন টিভি”

 

সনাতনী অধিকার আন্দোলন এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। পাশাপাশি দেশের সব ধর্মীয় সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews