বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজের বাণী অর্চনা উদযাপন পরিষদ এর নবগঠিত কমিটি ঘোষণা

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে

 

গত ২ই নভেম্বর ২০২৫, রোজ রবিবার সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শ্রী শ্রী বাণী অর্চনা উদযাপন পরিষদ ২০২৬ এর নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। এক আন্তরিক ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে পরিষদের আগামী বছরের সকল কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন ছাত্র যুব পরিষদ উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রী দিপক কুমার নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক শ্রী মিটন শীল।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন, সনাতন ছাত্র যুব পরিষদ মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি জীবন নাথ, কলেজ শাখার সাধারণ সম্পাদক জয় দও প্রিতম, মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. মোস্তফা, ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ সনাতন ছাত্র যুব পরিষদের অন্যান্য নেতৃবৃন্দরা। “সত্য সনাতন টিভি”

 

 

সভায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শ্রী প্রিতম মজুমদার, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী জয় কান্তি নাথ, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী আকাশ নাথ, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শ্রী জয় নাথ, মহিলা সম্পাদিকা পদে নির্বাচিত হয়েছেন শ্রীমতি এ্যানি মজুমদার।

 

 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভবিষ্যতে কলেজ ও এলাকার সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ড আরও গতিশীল ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। আয়োজনটি কলেজ অঙ্গনে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চেতনার উজ্জ্বল উদাহরণ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে উপস্থিত সকলেই মত প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews