1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

সিলেট ওসমানীনগর থেকে ১৮ বছর বয়সী অলক মালাকার নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে

সিলেটের ওসমানীনগর উপজেলার মাদার বাজার এলাকা থেকে অলক মালাকার (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত ৭ নভেম্বর (শুক্রবার) সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সেদিন সকালে অলক প্রতিদিনের মতো ঘর থেকে বের হলেও এরপর থেকে আর ফিরে আসেননি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ফলে পরিবার এখন গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে।

 

নিখোঁজ অলক মালাকার ওসমানীনগরের মাদার বাজার এলাকায় তার পিসির বাড়িতে থেকে স্থানীয় একটি সেলুনে কাজ করতেন। তার গ্রামের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার দত্তরাইল গ্রামে। তিনি অশোক মালাকার ও শেফালী মালাকারের একমাত্র ছেলে। “সত্য সনাতন টিভি”

 

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন সকালে অলক স্বাভাবিকভাবে কাজে বের হন। সন্ধ্যা গড়িয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। নানা স্থানে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য না মেলায় তারা এখন চরম উদ্বেগে রয়েছেন। “সত্য সনাতন টিভি”

 

নিখোঁজ অলকের বয়স আনুমানিক ১৮ বছর, গায়ের রঙ শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তিনি কালো রঙের টি-শার্ট ও নীল রঙের জিন্স পরিহিত ছিলেন। “সত্য সনাতন টিভি”

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান বা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে

০১৭৮৬৬৭৩০৪২, ০১৭৫৮৮০৫৪৯

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট