বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে সপ্তম শ্রেণির ছাত্রী ঐশ্বরী বাকালী নিখোঁজ।

  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

টাঙ্গাইলের মির্জাপুরে ঐশ্বরী বাকালী (১৪) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

 

নিখোঁজ ঐশ্বরী মির্জাপুর উপজেলার সাহাপাড়া গ্রামের পবিত্র কুমার বাকালির মেয়ে। সে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

 

ঐশ্বরীর বাবা পবিত্র কুমার বাকালি জানান, বিকেলে ঐশ্বরী বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

 

তিনি জানান, তাঁর মেয়ের গায়ের রং উজ্জ্বল শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি ঐশ্বরীর সন্ধান পান, তাহলে অনুগ্রহ করে ০১৬১৯৬৪৬৭৮৮ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পবিত্র কুমার বাকালি।

 

নিখোঁজের ঘটনায় পরিবারে চলছে উদ্বেগ ও কান্নার মাতম। স্থানীয়রা মেয়েটির দ্রুত সন্ধান চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews