রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

কুমিল্লায় ধর্মীয় অবমাননার অভিযোগে তৃষা দাস নামে নারী গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৪৭৩ বার পড়া হয়েছে

কুমিল্লার মনোহরপুর এলাকা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ কে নিয়ে কটূক্তির অভিযোগে তৃষা দাস নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তৃষা দাস দীর্ঘদিন ধরে “তৃষা দাস চৌধুরী” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে ইসলাম ধর্ম ও ধর্মীয় মূল্যবোধ নিয়ে অবমাননাকর মন্তব্য ও পোস্ট করতেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

 

এ ঘটনায় Team Protect Our Sisters BD–এর স্থানীয় সদস্য ও হেফাজতে ইসলাম কুমিল্লা শাখার আমির মুফতি শামসুল ইসলাম জিলানি কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগের পর থানার একটি দল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তৃষা দাসকে তার মনোহরপুর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ বলেছে, ফোনে ধর্ম অবমাননার সঙ্গে সংশ্লিষ্ট কিছু পোস্ট ও আলামত পাওয়া গেছে।

 

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

 

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews