1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

মৌলভীবাজারে মনু নদীতে ভেসে উঠল জগন্নাথ দেবের বিগ্রহ।

নিজস্ব প্রতিবেদক : রিংকু দাশ | মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের আশ্রয়গ্রামে মনু নদী থেকে ভগবান জগন্নাথ দেবের এক প্রাচীন বিগ্রহ উদ্ধার হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে ভক্তি, শ্রদ্ধা ও বিস্ময়ের আবহ ছড়িয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার সকালে স্থানীয় ভক্ত সুনীল আচার্য নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বালুর নিচে লুকানো অবস্থায় বিগ্রহটি দেখতে পান। পরে তিনি ভক্তিভরে সেটি উদ্ধার করে নিজ গৃহে স্থাপন করেন।

 

খবরটি মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শত শত ভক্ত ও সাধারণ মানুষ আশ্রয়গ্রামে ভিড় জমায় ভগবান জগন্নাথের দর্শনের জন্য।

 

স্থানীয় ভক্ত সজিব সেন জানান, “আজ সকাল থেকেই বহু ভক্তজন এসে প্রণাম করছেন। এটি সত্যিই এক অলৌকিক ঘটনা।”

 

 

 

স্থানীয়দের ধারণা, কোনো সময় নদীতে বিসর্জনের সময় বা বন্যার স্রোতে ভেসে এসে বিগ্রহটি এখানে আটকে থাকতে পারে। তবে অনেকের বিশ্বাস, ভগবান জগন্নাথ স্বয়ং কৃপা বর্ষণ করতে এই রূপে প্রকাশ হয়েছেন।

 

বর্তমানে বিগ্রহটি সুনীল আচার্যের বাড়িতে সযত্নে সংরক্ষিত রয়েছে। এলাকাবাসী জানিয়েছেন, শিগগিরই পূজা-অর্চনার মধ্য দিয়ে নিকটস্থ মন্দিরে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে এই পবিত্র বিগ্রহটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট