রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

শ্যামা পূজায় আত্মপ্রকাশ করছে চট্টগ্রামের ধর্মীয় রক ব্যান্ড “রামদূত”

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৫৭ বার পড়া হয়েছে

 

পার্বত্য রাঙ্গামাঠি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত শ্রীশ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গণে পার্থ সারথী সংঘের উদ্যোগে আয়োজিত শ্যামা পূজাকে ঘিরে এক অনন্য সাংস্কৃতিক আয়োজনের অপেক্ষায় রয়েছে সনাতনী তরুণ সমাজ। আজকের দিনে রাত্রী সাড়ে ০৮ ঘটিকায় প্রথমবারের মতো আত্মপ্রকাশ করতে যাচ্ছে ধর্মীয় রক ব্যান্ড “রামদূত”। (সত্য সনাতন টিভি)

 

ধর্মীয় সুর, আধুনিক বাদ্যযন্ত্র ও রক সঙ্গীতের মিলবন্ধনে নতুন ধারার সনাতনী সংগীত উপহার দিতে যাচ্ছে ব্যান্ডটি। তাদের লক্ষ্য তরুণ প্রজন্মের কাছে সনাতন ধর্মীয় ভাবগাম্ভীর্যকে আধুনিক সংগীতের মাধ্যমে পৌঁছে দেওয়া। “সত্য সনাতন টিভি”

 

ব্যান্ডটির সদস্যরা সবাই অভিজ্ঞ ও প্রতিভাবান শিল্পী।

 

ভোকাল ও অ্যাকোস্টিক ড্রাম এ থাকবেন “কুসলব জুই” খোল এ থাকবেন “রকি পাল” তবলা ও হ্যান্ডসোনিকে থাকবেন “শ্রাবণ চক্রবর্তী” অসাধারণ তাল-লয়ের শিল্পী, ব্যান্ডের রিদম সেকশনকে প্রাণবন্ত করে তুলবেন। লিড গিটার হিসেবে থাকবেন “বাপ্পা ব্রীম” সাথে থাকবেন “মোটু শোব্যসাচী” বাঁশিতে থাকবেন “রিকু দাস রিকু” কিবোর্ড থাকবেন “নয়ন বিশ্বাস” সুর ও সঙ্গীতের জাদুকর, যিনি ব্যান্ডের মেলোডিক সৌন্দর্য বাড়িয়ে তুলবেন।

 

গায়ক হিসেবে উপস্থিত থাকবেন, বিশিষ্ট গীতাপাঠক “শ্রী ইমন দেব বিদ্যুৎ” সহযোগী ভোকাল হিসেবে থাকবেন “রতন দাশ”

 

 

ধর্মীয় সংগীতের পাশাপাশি রক ঘরানার শক্তিশালী সুর-তাল দর্শক-শ্রোতাদের উচ্ছ্বসিত করবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা।

 

ব্যান্ড “রামদূত” জানিয়েছে, তাদের মূল উদ্দেশ্য হলো “সনাতন ধর্মের গৌরব, বিশ্বাস ও ভক্তিকে নতুন প্রজন্মের কাছে রক সংগীতের ভাষায় তুলে ধরা।”

 

ফলো : সত্য সনাতন টিভি | আমরা সত্যের সৈনিক

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews