বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে বিজয়ী হলেন শ্রীমতি পূর্ণিমা রাধে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৭৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় লাভ করেছেন শ্রীমতি পূর্ণিমা রাধে। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সত্য সনাতন টিভি

 

বাশঁখালীর কৃতি সন্তান পূর্ণিমা রাধে তাঁর সততা, বিনয়, মানবিকতা ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম ও সম্প্রদায়ের শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছেন। নির্বাচনে তাঁর বিজয় শিক্ষাঙ্গনে মানবতা ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সত্য সনাতন টিভি

 

সহপাঠী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, একজন হিন্দু সম্প্রদায়ের কন্যা হয়েও পূর্ণিমা রাধে সকল ধর্মের শিক্ষার্থীর কাছে সমানভাবে প্রিয় হয়ে উঠেছেন। তাঁর আচরণ, সততা ও শ্রদ্ধাশীল মনোভাবই তাঁকে বিজয়ের আসনে পৌঁছে দিয়েছে।

 

পূর্ণিমা রাধে নির্বাচনে বিজয়ের পর বলেন, “এই বিজয় শুধু আমার নয়, মানবতার, একতার এবং ইতিবাচক পরিবর্তনের জয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি— সমাজসেবা, পরিবেশ রক্ষা ও মানবাধিকার রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনে এই জয় বাশঁখালীর মানুষসহ সমগ্র সনাতন সমাজের জন্য এক গর্বের মুহূর্ত হয়ে উঠেছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews