বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ইসকনের নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড: ২৪ ঘণ্টায় ৮,৮১৩ জনের মাদকবিরোধী অঙ্গীকার

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

 

বিশ্বব্যাপী যুবসমাজকে মাদকমুক্ত জীবনের পথে আহ্বান জানিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) অর্জন করেছে এক অনন্য গৌরব গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে সর্বাধিক ৮,৮১৩ জন মানুষ মাদকবিরোধী অঙ্গীকার গ্রহণ করে এই রেকর্ড গড়ে।

 

এই অসাধারণ উদ্যোগটি ইসকনের দীর্ঘদিনের প্রচেষ্টা  সমাজে নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সৎ জীবনের পুনর্জাগরণের অংশ হিসেবে গ্রহণ করা হয়। বিশ্বের বিভিন্ন স্থানে ইসকনের ভক্ত ও অনুসারীরা একযোগে অংশগ্রহণ করে যুবসমাজকে “Say No To Drugs, Say Yes To Krishna Consciousness” এই মূলমন্ত্রে অনুপ্রাণিত করেছেন। সত্য সনাতন টিভি

 

ইসকনের মুখপাত্র জানান, “এই রেকর্ড শুধু সংখ্যার নয়, এটি এক নৈতিক ও আধ্যাত্মিক বিপ্লবের সূচনা। আমরা চাই যুবসমাজ জীবনকে সুন্দর ও ইতিবাচক পথে পরিচালিত করুক।” সত্য সনাতন টিভি

 

এই উদ্যোগের মাধ্যমে ইসকন প্রমাণ করেছে, ধর্ম ও আধ্যাত্মিকতা কেবল মন্দিরের চার দেয়ালে সীমাবদ্ধ নয়; এটি সমাজে মানবিক পরিবর্তনের শক্তিশালী হাতিয়ার হতে পারে। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, ইসকন বিশ্বজুড়ে নৈতিক শিক্ষা, যোগ, ভক্তিমূলক সংগীত ও প্রভুপাদের দর্শনের মাধ্যমে মানুষকে মাদক, সহিংসতা ও অবক্ষয়ের পথ থেকে ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews