বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনে অংশ নিয়েছেন এক ঝাঁক সনাতনী প্রতিনিধি

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আজ ১৫ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চাবি) অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে এবার এক ঝাঁক সনাতনী শিক্ষার্থী প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা, ন্যায় ও মানবতার প্রতীক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।

 

সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পূর্ণিমা রাধে (রেজিস্ট্রেশন ২০-২১), যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ থেকে প্রার্থী হয়েছেন।

সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রানা কান্তি দাশ (ব্যালট নং ১৫), পাশাপাশি একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্জুর মণ্ডল (ব্যালট নং ০১), যিনি সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সীমা রাণী শীল (ব্যালট নং ০৩), শ্রীতিলতা হল সংসদ থেকে।

যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে অংশ নিচ্ছেন বৃষ্টি দাশ (ব্যালট নং ০২), যিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শ্রীতিলতা হল সংসদের প্রার্থী।

এছাড়া বিজ্ঞান সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অনন্ত কির্তনীয়া (ব্যালট নং ০১), ততীষ দীক্ষিত শ্রীরঞ্জন হল সংসদ থেকে।

 

নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীরা গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টারিংয়ের মাধ্যমে নিজেদের প্রার্থীদের পরিচিত করিয়ে দিয়েছেন। 

 

প্রার্থীরা প্রত্যাশা করছেন, আজকের নির্বাচনে শিক্ষার্থীরা ধর্ম-বর্ণ-গোত্রের উর্ধ্বে উঠে যোগ্যতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে প্রার্থী বেছে নেবেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে সনাতনী শিক্ষার্থীদের অংশগ্রহণ এবার বিশেষভাবে আলোচনায় এসেছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews