রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ভিক্ষার টাকায় নির্বাচনী অনুদান, প্রতিদানে পেলেন নতুন ঘরভিক্ষার টাকায় নির্বাচনী অনুদান, প্রতিদানে পেলেন নতুন ঘর

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো মাত্র ৭০ টাকা নির্বাচনী তহবিলে অনুদান দিয়েছিলেন ৭১ বছর বয়সী রিনা স্নাল। সেই ছোট্ট অবদান ও অকৃত্রিম বিশ্বাসের মূল্যায়ন করলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল। নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে অসহায় এই বৃদ্ধার জন্য নির্মাণ করে দিয়েছেন একটি নতুন ঘর।

 

শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে রিনা স্নালের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন সংসদ সদস্য।

 

জানা যায়, রিনা স্নালের একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর আলাদা হয়ে বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুর হিসেবে কাজ করছেন। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ একটি ঘরে একাই মানবেতর জীবনযাপন করছিলেন তিনি। স্থানীয়দের ভাষ্য, তার দেখাশোনা করার মতো তেমন কেউ নেই। ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই কোনোমতে চলত তার জীবন।

 

স্থানীয়দের মতে, নতুন ঘর পাওয়ার মধ্য দিয়ে রিনা স্নালের জীবনে এসেছে নিরাপত্তা ও স্বস্তির নতুন ঠিকানা।

 

সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনী প্রচারণার সময় রিনা স্নাল ভিক্ষা করে জমানো ৭০ টাকা তার নির্বাচনী তহবিলে দিয়েছিলেন। অর্থের পরিমাণ নয়, বরং একজন অসহায় মানুষের আন্তরিকতা ও আস্থাই তাকে গভীরভাবে স্পর্শ করেছিল। সেই ভালোবাসা ও বিশ্বাসের প্রতিদান হিসেবেই নিজের প্রথম মাসের সম্মানীর অর্থ দিয়ে তার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল বলেন, জীবনের এই বয়সে একটি নতুন ঘরে থাকার সুযোগ হবে, তা কখনো কল্পনাও করেননি। যারা তার জন্য এই ঘর নির্মাণ করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দোয়া করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews