বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের দলিত হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে জেলা পর্যায়ে ‘শ্রেষ্ঠ জয়িতা’ সম্মান অর্জন চট্টগ্রামে শ্মশান কালী মন্দিরে চুরি, স্বর্ণালংকার ও দানবাক্সের টাকা লুট ওসির দাপটে দিশেহারা সংখ্যালঘু পরিবার আদিনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন পুলিশের কাছে সোপর্দ ২০০ বছরের ঐতিহ্যবাহী সিদ্ধিরগঞ্জ শ্মশানের পক্ষে আদালতের রায়, উন্নয়নকাজে আর বাধা নেই মাহিলারা সরকার মঠ: ইতিহাস, স্থাপত্য ও লোকবিশ্বাসের অনন্য সাক্ষী সূর্য সেনের সহযোদ্ধা অনুরূপচন্দ্র: ইতিহাসের আড়ালে থাকা এক বিপ্লবীর গল্প ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত রায় গ্রেপ্তার; বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও মন্দিরে হামলার অভিযো দূর্জয় দাসের জন্মদিনে অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ

আদিনাথ মন্দির সংলগ্ন পাহাড়ে অভিযান: অনৈতিক কর্মকাণ্ডে জড়িত কয়েকজন পুলিশের কাছে সোপর্দ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : শুভ কুমার দে সূর্য || মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিনাথ মন্দির সংলগ্ন পাহাড় ঠাকুরতলা এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৪ জুন ২০২৬) মন্দির কর্তৃপক্ষ ও মহেশখালী উপজেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

 

জানা যায়, সীতাকুণ্ড স্রাইন কমিটির তত্ত্বাবধানে আদিনাথ মন্দিরে দায়িত্বপ্রাপ্ত রুবেল সরকার, প্রণয় ঘোষ এবং দারোয়ান দিলু দে-এর সমন্বয়ে পরিচালিত অভিযানে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। একই সঙ্গে মন্দির সংলগ্ন পাহাড়ে অবস্থানরত অন্যান্য অনুপ্রবেশকারীদেরও এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়।

 

মন্দিরের দায়িত্বপ্রাপ্ত রুবেল সরকার ও প্রণয় ঘোষ জানান, কিছু ব্যক্তি ও গোষ্ঠী মিনি কাশ্মীর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে পর্যটকদের আকৃষ্ট করছে। এর ফলে এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পাশাপাশি হয়রানি ও শ্লীলতাহানির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কাও বাড়ছে। তারা এ ধরনের অপপ্রচার ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

 

তারা আরও বলেন, শ্রী শ্রী আদিনাথ মন্দির একটি ধর্মীয় ও পবিত্র স্থান। এর পরিবেশ, মর্যাদা ও দেবোত্তর সম্পত্তির নিরাপত্তা রক্ষার্থে মন্দির কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি অব্যাহত রাখবে।

 

এদিকে, নিরাপত্তার স্বার্থে সাধারণ দর্শনার্থী ও পর্যটকদের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

মন্দির কর্তৃপক্ষ জানায়, অননুমোদিত প্রবেশ রোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পাহাড় এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ উল্লেখ করে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

 

স্থানীয় সচেতন মহল মনে করছে, ধর্মীয় স্থানের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews