রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি খুরুশকুলে নয়ন সাধু হত্যা,ছয় মাস পর আসামি গ্রেপ্তার টিউশনের টাকা জমিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি, বাঁশখালীর উচ্ছাসের স্বপ্নপূরণ সড়ক দুর্ঘটনায় দুই ভাই হারানোর শোক, এবার অকালে ঝরে গেল সপ্তম রায় প্রিয়মের প্রাণ বোনকে ভালো পাত্রে বিয়ে দেওয়ার স্বপ্ন ছিল সপ্তমের, সড়ক দুর্ঘটনায় থেমে গেল জীবন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সম্মেলন প্রস্তুতি উপ-কমিটির সৌজন্য সাক্ষাৎ ও প্রথম সভা অনুষ্ঠিত তবলার তালে, সাংবাদিকতার কলমে-এবার মাস্টার্সেও সাফল্য অর্ণব মল্লিকের মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্যের ইঙ্গিত, ‘রামায়ণ’-এর সংগীতস্বত্ব বিক্রি প্রায় ৮০ কোটি রুপিতে ব্রিটিশ জাদুঘর থেকে বাগদেবীর মূর্তি ফেরাতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা জোরদার করছে ভারত

পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল নিহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক যুবক নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

আজ বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে পটিয়া থানা পুলিশ ও কক্সবাজার জেলা পুলিশের যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ এবং চট্টগ্রামের চন্দনাইশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। সত্য সনাতন টিভি

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আব্দুর রহমান ও ফাতেমা বেগম। তাঁদের মধ্যে আব্দুর রহমানকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লেঙ্গুরিকল এলাকা থেকে এবং ফাতেমা বেগমকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয়। বর্তমানে তাঁরা পটিয়া থানার হেফাজতে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাতে কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েন পংকজ শীল (২৬) ও তিলক চক্রবর্তী (৩০)। একপর্যায়ে সংঘবদ্ধ ছিনতাইকারীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই পংকজ শীলের মৃত্যু হয়। আহত তিলক চক্রবর্তী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সত্য সনাতন টিভি

 

কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ ছিনতাইকারীর একটি দল এলাকায় প্রবেশ করেছিল। তাঁদের সামনে পড়ে যাওয়ায় দুই যুবকের ওপর হামলা চালানো হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বোরকা পরিহিত এক সন্দেহভাজন ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন। আটক ব্যক্তি আবিদুর ইসলাম (৩৫) প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে জানান, ছিনতাইকারী দলের সঙ্গে একজন নারীও ছিলেন। সত্য সনাতন টিভি

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক দল কাজ করছিল। সেই অভিযানের ধারাবাহিকতায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়ে আসছেন। সাম্প্রতিক এ ঘটনার পর তাঁদের উদ্বেগ আরও বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews