রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের পরলোকগমনে শোক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

চন্দ্রঘোনা দোভাষী বাজারের অগ্রণী ফার্মেসীর স্বত্বাধিকারী ডাঃ বাদল দাশ গুপ্তের একমাত্র পুত্র এবং ইউএসটিসি হাসপাতালের চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের অকাল পরলোকগমনে সনাতন সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

ডাঃ পার্থ সারথী দাশগুপ্ত একজন সেবাপরায়ণ, মানবিক ও মেধাবী চিকিৎসক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, বিনয়ী আচরণ এবং মানবসেবামূলক কর্মকাণ্ড তাঁকে মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে দিয়েছিল।

 

তাঁর আকস্মিক প্রয়াণে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং শুভানুধ্যায়ীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীরা বিদেহী আত্মার সদ্গতি কামনা করে প্রার্থনা জানিয়েছেন।

 

শোকবার্তায় সমাজের নেতৃবৃন্দ বলেন, একজন সৎ, বিনয়ী ও মানবসেবায় নিবেদিতপ্রাণ মানুষের চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর কর্ম, আদর্শ ও মানবিকতা আগামী দিনেও সকলকে অনুপ্রাণিত করবে।

 

শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সনাতন সমাজের নেতৃবৃন্দ বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews