রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ,বিদেশি সম্পৃক্ততায় তদন্ত দাবি হেফাজতের

  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে একটি বড় আকারের হিন্দু ধর্মীয় স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধর্মীয় আয়োজনে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের অংশগ্রহণের বিষয়টি তদন্তের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

 

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমির শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজিদুর রহমান এ বিষয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

 

বিবৃতিতে বলা হয়, পলাশবাড়ী এলাকায় নির্মাণাধীন ধর্মীয় স্থাপনাটি, সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি এবং সেখানে বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের ধারাবাহিক উপস্থিতি জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ কারণে বিষয়গুলো রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথভাবে খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মনে করেন।

 

হেফাজত নেতারা বলেন, বাংলাদেশে সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হয়। তবে কোনো কার্যক্রম জাতীয় স্বার্থ, সামাজিক ভারসাম্য বা নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করলে তা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পর্যালোচনা করা রাষ্ট্রের দায়িত্ব।

 

বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, বিষয়গুলো পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে যাচাই-বাছাই করে জনমনে তৈরি হওয়া উদ্বেগ দূর করতে হবে। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

নেতারা আশা প্রকাশ করেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে বিষয়গুলোর সমাধান হলে জাতীয় ঐক্য ও সামাজিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews