রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

নিজের পায়ে দাঁড়াতে চান শারীরিক প্রতিবন্ধী জয় হালদার, প্রয়োজন একটি ল্যাপটপ বা স্মার্টফোন।

  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

“ভিক্ষা বা দয়া নয়, নিজের পরিশ্রমে পরিবারের হাল ধরতে চাই” এমন দৃঢ় প্রত্যয় নিয়ে সমাজের সহৃদয় ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেছেন গোপালগঞ্জের শারীরিক প্রতিবন্ধী তরুণ জয় হালদার।

 

গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা জয় হালদার শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও জীবনযুদ্ধে হার মানতে চান না। তিনি ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে স্বাবলম্বী হয়ে নিজের পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। তবে তার সেই স্বপ্নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ল্যাপটপ বা ভালো মানের স্মার্টফোনের অভাব।

 

পরিবার সূত্রে জানা যায়, আর্থিক সংকটের মধ্যেও জয় ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অনলাইন কাজ শেখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কারো করুণার পাত্র না হয়ে নিজের যোগ্যতায় আয় করতে চান তিনি। কিন্তু প্রয়োজনীয় ডিভাইস না থাকায় কাজ শুরু করতে পারছেন না।

 

জয় হালদার বলেন, “আমি কারো কাছে হাত পেতে চলতে চাই না। নিজের মেধা ও পরিশ্রম দিয়ে উপার্জন করতে চাই। কোনো সহৃদয় ব্যক্তি যদি আমাকে একটি ল্যাপটপ বা স্মার্টফোন কিনে দিয়ে সহযোগিতা করেন, তাহলে আমি কাজ শুরু করতে পারব। এই একটি ডিভাইসই আমার ও আমার পরিবারের জীবন বদলে দিতে পারে।”

 

বর্তমানে দেশে-বিদেশে ফ্রিল্যান্সিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে অনেক তরুণ ঘরে বসেই আয় করছেন। সেই পথেই এগোতে চান জয়। তার ইচ্ছাশক্তি ও আত্মসম্মানবোধ ইতোমধ্যে স্থানীয়দের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

 

সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী কিংবা মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করেন, একজন সংগ্রামী প্রতিবন্ধী তরুণকে সহযোগিতা করা মানে একটি পরিবারকে স্বাবলম্বী হওয়ার সুযোগ করে দেওয়া।

 

যোগাযোগ ও সহায়তার জন্য:

 

নাম: জয় হালদার

মোবাইল: 01857901980

ঠিকানা: রাজাপুর গ্রাম, রামশীল ইউনিয়ন, কোটালিপাড়া উপজেলা, গোপালগঞ্জ।

 

সহযোগিতা পাঠানোর মাধ্যম:

বিকাশ / নগদ / রকেট / উপায় (পার্সোনাল)

01857901980

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews