রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত রামুর শংকর রুদ্র, থমকে গেছে জীবনের লড়াই

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব তিতারপাড়ার বাসিন্দা শংকর রুদ্র (৩২) দীর্ঘ আট মাস ধরে খাদ্যনালির ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। একসময় সেলুনের কাজ করে চার সদস্যের সংসার চালালেও এখন অসুস্থতার কারণে কর্মক্ষমতা হারিয়েছেন তিনি। টাকার অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তার চিকিৎসা।

 

পরিবার সূত্রে জানা গেছে, শংকর রুদ্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করার পর খাদ্যনালীতে ক্যানসার ধরা পড়ে। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় চার লাখ টাকা ব্যয় হয়েছে। চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিলেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছে না পরিবারটি। সত্য সনাতন টিভি

 

শংকরের পরিবারে স্ত্রী ও দুই কন্যাসন্তান রয়েছে। বড় মেয়ে উর্মিলা রুদ্রের বয়স ৮ বছর এবং ছোট মেয়ে সুভাদ্র রুদ্রের বয়স মাত্র ৩ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি শংকর অসুস্থ হয়ে পড়ায় মানবেতর জীবনযাপন করছেন তারা।

 

স্থানীয়রা জানান, চিকিৎসার খরচ মেটাতে পরিবারটি ইতোমধ্যে ধারদেনায় জড়িয়ে পড়েছে। এখন সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতাই শংকর রুদ্রের বেঁচে থাকার শেষ ভরসা।

 

শংকর রুদ্রের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসতে আগ্রহীদের নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার

 

📞 মোবাইল: 01745330450

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews