বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

পশ্চিমবঙ্গে মুসলিমরা নিরাপদ না থাকলে বাংলাদেশেও হিন্দুরা নিরাপদ থাকবে না’: ড. এনায়েতুল্লাহ আব্বাসী।

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা ইস্যুতে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ইসলামী বক্তা সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন হলে তার প্রভাব বাংলাদেশেও পড়তে পারে।

 

ভিডিওতে আব্বাসী ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন। একই সঙ্গে পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের ভূমিকা এবং দেশের ধর্মীয় নেতাদের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সত্য সনাতন টিভি

 

বক্তব্যে তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের ওপর কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টি করা উচিত। এ প্রসঙ্গে বাণিজ্যিক সম্পর্ক পুনর্বিবেচনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতি বাংলাদেশের নৈতিক দায় রয়েছে।

 

এছাড়া গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন মন্দির পাহারায় অংশ নেওয়া আলেমদের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন আব্বাসী। তিনি জানতে চান, পশ্চিমবঙ্গ ইস্যুতে তাঁরা প্রকাশ্যে কোনো বক্তব্য দিচ্ছেন না কেন।

 

ভিডিওতে আব্বাসী আরও দাবি করেন, বিজেপি ও আরএসএস দক্ষিণ এশিয়াজুড়ে একটি বৃহত্তর রাজনৈতিক-সাংস্কৃতিক বলয় গঠনের চিন্তা করছে। তবে এমন কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। সত্য সনাতন টিভি

 

তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের একাংশ মনে করছে, প্রতিবেশী দেশের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে যুক্ত করে দেওয়া সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। অন্যদিকে, তাঁর সমর্থকদের কেউ কেউ পশ্চিমবঙ্গের মুসলমানদের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশের অংশ হিসেবেই বক্তব্যটিকে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews