বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি) চট্টগ্রাম জেলা কমিটি। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই কর্মসূচি পালন করা হয়।

 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন স্থানে চলমান সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন এবং আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারা এ কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে মিথ্যা মামলায় গ্রেপ্তার হওয়া সনাতনী সন্ন্যাসী চিন্ময় প্রভূসহ সকল নিরপরাধ কারাবন্দীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবিও জানানো হয়।

 

এটি ছিল দেশের সব জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার পূর্বঘোষিত কর্মসূচির অংশ। এর ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা কমিটি জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেয়। সত্য সনাতন টিভি

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি নারায়ণ মজুমদার, সহ-সভাপতি গৌরাঙ্গ প্রসাদ দে, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সঞ্জয় চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক শুভ ভট্টাচার্য, অর্থ ও দপ্তর সম্পাদক নয়ন বিশ্বাংগ্রীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া সনাতনী অধিকার আন্দোলনের বিভাগীয় নেতা পলাশ কান্তি সেন এবং থানা ও উপজেলা কমিটির প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

 

তারা জানান সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তাদের দাবি, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews