বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

কথা কাটাকাটির জেরে ঘর ছাড়ে, চার দিনেও মেলেনি খোঁজ

  • প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার চৌমুহনী থেকে লিপ্ত দেব (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। পরিবারের সঙ্গে কথা কাটাকাটির পর গত ২৮ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।

 

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১টা নাগাদ কলেজব্যাগ সঙ্গে নিয়ে বাসা থেকে বের হন লিপ্ত। ধারণা করা হচ্ছে, অভিমান থেকেই তিনি বাড়ি ত্যাগ করেন। তবে এরপর তাঁর সঙ্গে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

নিখোঁজ লিপ্ত দেবের পিতা লিটন দেব জানান, “সকালে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এরপর সে রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। আমরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি।”

 

লিপ্ত দেবের বর্তমান ঠিকানা চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায়। তাঁদের গ্রামের বাড়ি বাঁশখালীর নাপোড়া এলাকায়।

 

পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে স্থানীয়দের সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তাঁর সন্ধান পেলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

 

📞 ০১৯৭৪৩২৩৭৬২

📞 ০১৫৮৫৮২৯৬৭৩

 

পরিবারের সদস্যরা সন্তানের দ্রুত সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews