রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

সেই নবজাতক কন্যা শিশুর ঠাঁই হলো ‘শহরের ছোটমণি নিবাসে’

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

 

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের হিন্দুদের শ্মশানের জঙ্গলে পাশে পাওয়া ফুটফুটে সেই কন্যাশিশুকে চট্রগ্রাম শহরস্থ ‘ছোটমণি নিবাসে’ হস্তান্তর করেছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড।

 

রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে নিরাপদ ভবিষ্যতের জন্য তাকে ওই নিবাসে পাঠানো হয়।

 

এর আগে নবজাতককে এক নজর দেখতে হাসপাতালে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার ,ও সমাজ সেবা কর্মকর্তা লিজা চাকমা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটিকে দেয়া হয় নতুন কাপড় ও প্রয়োজনীয় উপহার সামগ্রী।

 

প্রসঙ্গত, গেল ১৭ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলোর বাঙ্গালহালিয়া ইউনিয়নের ছাগল খাইয়া হিন্দুদের শ্মশান খোলা এলাকায় এ নবজাতককে পড়ে থাকতে দেখেন স্থানীয় এক সন্ধ্যা নামক গৃহবধু। কে বা কারা রাতের অন্ধকারে তাকে রেখে গিয়েছিল সেখানে। খালি গায়ে পাতলা কাঁথা মোড়ানো অবস্থায় পড়ে থাকা শিশুটিকে তাৎক্ষণিক উদ্ধার করে খবর দেন প্রশাসন কে । খরব পেয়ে উপজেলা প্রশাসন শিশুটিকে নিজেদের জিম্মায় নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সত্য সনাতন টিভি

 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা বলেন, আমাদের শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার নিরাপদ ভবিষ্যতের জন্য চট্রগ্রামে ‘ছাটমণি নিবাসে’ পাঠানো হয়েছে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews