মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নিয়ে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির মিরসরাইয়ে অবসর নেওয়া শিক্ষককে কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে দিল শিক্ষার্থীরা সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্পে রাঙামাটির বীর কুমার তঞ্চঙ্গ্যা ভেদরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে প্রশাসন কিশোরগঞ্জ সদর উপজেলা হিন্দু ছাত্র মহাজোটের ৫১ সদস্যের কমিটি ঘোষণা শত বাধা পেরিয়ে হরিজন পল্লীর কৃষ্ণা রানী এখন সফল উদ্যোক্তা সনাতন ঋষি আশ্রমে JHP প্রবাসী ফোরামের খাদ্যসামগ্রী বিতরণ সর্বপ্রথম মেধস মুনির আশ্রমে হয়েছিল শারদীয় দুর্গাপূজা আলুটিলার সাপমারায় মালবাহী জীপ খাদে, চালক চন্দন দত্তের মৃত্যু চট্টগ্রাম মহানগরে হিন্দু ছাত্র সংহতির নতুন কমিটি

শ্মশান থেকে উদ্ধার নবজাতক, বিকল্প অভিভাবক খুঁজছে রাজস্থলী প্রশাসন

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

রাঙামাটির রাজস্থলী উপজেলায় শ্মশান এলাকা থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যা শিশুর জন্য বিকল্প অভিভাবক খুঁজছে উপজেলা প্রশাসন। মানবিক এই উদ্যোগের মাধ্যমে শিশুটিকে একটি নিরাপদ ও স্নেহময় পরিবেশে বড় করে তোলার চেষ্টা চলছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের একটি শ্মশান সংলগ্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পরপরই তাকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরিচর্যার আওতায় নেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সত্য সনাতন টিভি

 

প্রশাসনের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশু আইনের বিধান অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে আগ্রহী ও যোগ্য দম্পতিদের মধ্য থেকে শিশুটির জন্য একজন বিকল্প পরিচর্যাকারী নির্বাচন করা হবে। এ জন্য আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আবেদন জমা দিতে অনুরোধ করা হয়েছে।

 

আবেদনের সঙ্গে আবেদনকারী দম্পতির যৌথ ছবি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ এবং আয়সংক্রান্ত প্রমাণপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। সত্য সনাতন টিভি

 

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের আশা, যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে শিশুটি এমন একটি পরিবারের কাছে পৌঁছাবে, যেখানে সে নিরাপত্তা, স্নেহ ও ভালোবাসার মধ্যে বেড়ে ওঠার সুযোগ পাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews