বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর

  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

বাংলা নববর্ষের মতো ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ দিনে ঢাকার সাভারের রাজফুলবাড়ীয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে সনাতনী হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূজা চলাকালীন সময়ে তুচ্ছ ও বিচ্ছিন্ন একটি ঘটনাকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সমর্থক পরিকল্পিতভাবে এই হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি হিন্দু পরিবারের বসতবাড়ি ও মন্দিরে ভাঙচুর চালায়।

হামলার সময় এক কিশোরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে। সত্য সনাতন টিভি

 

এছাড়াও হামলাকারীরা কয়েকজন নারীসহ স্থানীয় বাসিন্দাদের ওপর লাঠিসোটা দিয়ে শারীরিক আঘাত করে এবং বাড়িঘরে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আকস্মিক এই হামলার ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মানুষজন। সত্য সনাতন টিভি

 

 

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পুনরায় হুমকি প্রদান করেছে। তারা ভবিষ্যতে মন্দির দখল, বসতবাড়ি ভেঙে দেওয়া এবং হিন্দু পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করার ভয় দেখিয়েছে।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews