বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বালিয়াকান্দিতে জমি বিরোধে গৃহবধূকে পিটিয়ে হাত-পা ভাঙার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

 

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক গৃহবধূর হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের একাধিক সদস্য আহত হয়েছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জঙ্গল ইউনিয়নের পুরান ঘুরঘুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে একটি পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে গত ১ এপ্রিল সকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওই বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ।

 

হামলায় গৃহবধূ আশালতা মন্ডল গুরুতর আহত হন। তার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে বলে পরিবারের দাবি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সত্য সনাতন টিভি

 

ভুক্তভোগীর ছেলে শুকলাল বিশ্বাস জানান, হামলায় তাদের পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনি বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, অভিযোগটি পেয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews