বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

২১৯ কোটিতে বিক্রি ‘যশোদা ও কৃষ্ণ’, ভারতীয় শিল্পে নতুন ইতিহাস।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার পড়া হয়েছে

ভারতীয় চিত্রকলার ইতিহাসে নতুন এক মাইলফলক গড়লেন উনবিংশ শতাব্দীর প্রখ্যাত শিল্পী রাজা রবি বর্মা। তার আঁকা বিখ্যাত তৈলচিত্র যশোদা ও কৃষ্ণ নিলামে বিক্রি হয়েছে রেকর্ড ১৭ দশমিক ৯ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৯ কোটি ৭২ লাখ টাকার সমান।

 

বুধবার মুম্বাইয়ে সাফরনআর্ট আয়োজিত নিলামে এ বিক্রি সম্পন্ন হয়। নিলামের আগে ছবিটির সম্ভাব্য মূল্য ধরা হয়েছিল ৮ দশমিক ৬ থেকে ১২ দশমিক ৯ মিলিয়ন ডলার। তবে সংগ্রাহকদের তীব্র প্রতিযোগিতায় শেষ পর্যন্ত তা প্রত্যাশিত মূল্য ছাড়িয়ে যায়।

 

চিত্রকর্মটির ক্রেতা ভারতের শিল্পপতি ও ভ্যাকসিন উদ্যোক্তা সাইরাস পুনাওয়ালা। তিনি জানান, এ ধরনের শিল্পসম্পদ জনসাধারণের জন্য প্রদর্শনের ব্যবস্থা করা উচিত এবং সেই উদ্যোগ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন। সত্য সনাতন টিভি

 

১৮৯০-এর দশকে আঁকা এই ছবিতে পুরাণের এক আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে শিশু কৃষ্ণ মায়ের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে, আর মা যশোদা গৃহস্থালির কাজে ব্যস্ত। ইউরোপীয় বাস্তবধর্মী কৌশল এবং ভারতীয় পৌরাণিক বিষয়বস্তুর মিশেলে রবি বর্মার এই কাজটি বিশেষ মর্যাদা পেয়েছে।

 

এই বিক্রয়ের মাধ্যমে রবি বর্মা আধুনিক ভারতীয় শিল্পকলার ইতিহাসে সবচেয়ে দামি শিল্পীর স্বীকৃতি পেলেন। এর আগে এই রেকর্ড ছিল মকবুল ফিদা হুসেন-এর আনটাইটেলড (গ্রাম যাত্রা) চিত্রকর্মের দখলে, যা ২০২৫ সালে ১১৮ কোটি রুপিতে বিক্রি হয়েছিল। সত্য সনাতন টিভি

 

শিল্পবিশেষজ্ঞদের মতে, এ রেকর্ড বিশ্ববাজারে ভারতীয় শিল্পের ক্রমবর্ধমান চাহিদা ও প্রভাবের স্পষ্ট ইঙ্গিত বহন করে।

 

১৮৪৮ সালে ভারতের কেরালায় জন্ম নেওয়া রবি বর্মা ১৯০৬ সালে একই অঞ্চলে মৃত্যুবরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews