1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সৌরভ কর্মকার | বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

বগুড়ার গাবতলী উপজেলায় সিমা রানী (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) উপজেলার মহিসাবান পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তোলা হয়েছে।

 

নিহত সিমা রানী সোনাতলা উপজেলার চরপাড়া হালদারপাড়া এলাকার নিশিকান্ত প্রাংয়ের মেয়ে। প্রায় তিন বছর আগে অর্জন চন্দ্র পালের সঙ্গে তাঁর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে। সত্য সনাতন টিভি

 

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই সিমা রানীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন তাঁর স্বামী। বিষয়টি একাধিকবার জানানো হলেও নির্যাতন বন্ধ হয়নি। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, বাড়ির বারান্দায় তাঁর নিথর দেহ পড়ে আছে। সত্য সনাতন টিভি

 

নিহতের স্বজন ধীরেন্দ্রনাথ বলেন, ‘আমাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।’ তিনি আরও দাবি করেন, এর আগে একই পরিবারে সিমার শাশুড়ির মৃত্যুও সন্দেহজনক ছিল।

 

সিমার বাবা নিশিকান্ত প্রাং বলেন, ‘আমার মেয়েকে দীর্ঘদিন ধরে নির্যাতন করা হচ্ছিল। বহুবার নিষেধ করার পরও তা বন্ধ হয়নি। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।’ সত্য সনাতন টিভি

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। গাবতলী থানার উপপরিদর্শক (এসআই) রিপন চন্দ্র বর্মন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে মরদেহ সোনাতলায় নেওয়া হলে শোকের ছায়া নেমে আসে। ঘটনার বিচার দাবিতে স্বজনেরা সড়ক অবরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট