1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন শুরু ২১ মার্চ থেকে। ফরিদপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে প্রাণ গেল মহোহরী দাসের। সাতক্ষীরায় গৃহবধূ কারিনা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাশের মৃত্যু,আহত ৮ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: সরওয়ার জামাল নিজাম। ফিলিপাইনে মিলল ‘মহাদেবের ত্রিশূল’? বৈজ্ঞানিক প্রমাণ চায় গবেষকরা! বিরোধিতা সত্ত্বেও মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী আইন পাস। রাউজানে গঙ্গা পূজা ও বারুণী স্নান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সহনামযজ্ঞ; ভক্তদের মাঝে শরবত বিতরণে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের মানবিক উদ্যোগ। সাতক্ষীরায় তরুণ চিকিৎসক সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় তরুণ চিকিৎসক সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় নিজ বাসভবন থেকে এক তরুণ চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ১৮ মার্চ বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।

 

নিহত ডা. সজীব দত্ত (২৭) শহরের কাটিয়া এলাকার বাসিন্দা এবং তপন কুমার দত্তের ছেলে। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করে ইন্টার্নশিপ শেষ করেছিলেন।

 

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সজীব দত্ত নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালে পূজার জন্য ডাকতে গিয়ে তার মা কাঞ্চন দত্ত দরজা বন্ধ পান। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে তিনি ছেলেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠায়। সত্য সনাতন টিভি

 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সজীব দত্ত সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। সেখানে তিনি উচ্চতর চিকিৎসা শিক্ষার জন্য অবস্থান করছিলেন। সত্য সনাতন টিভি

 

এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট