1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন শুরু ২১ মার্চ থেকে। ফরিদপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার লক্ষ্মীপুরে ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে প্রাণ গেল মহোহরী দাসের। সাতক্ষীরায় গৃহবধূ কারিনা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন। চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাঁশি মোহন দাশের মৃত্যু,আহত ৮ সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: সরওয়ার জামাল নিজাম। ফিলিপাইনে মিলল ‘মহাদেবের ত্রিশূল’? বৈজ্ঞানিক প্রমাণ চায় গবেষকরা! বিরোধিতা সত্ত্বেও মহারাষ্ট্রে ধর্মান্তরবিরোধী আইন পাস। রাউজানে গঙ্গা পূজা ও বারুণী স্নান উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী সহনামযজ্ঞ; ভক্তদের মাঝে শরবত বিতরণে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের মানবিক উদ্যোগ। সাতক্ষীরায় তরুণ চিকিৎসক সজীব দত্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় ১৬ প্রহরব্যাপী লীলারস কীর্তন শুরু ২১ মার্চ থেকে।

নিজস্ব প্রতিবেদক : সৌরভ কর্মকার | বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা কর্মকার পাড়ায় শুরু হতে যাচ্ছে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী রাধা-গোবিন্দের লীলারস কীর্তন। চার দিনব্যাপী এই ধর্মীয় আয়োজনের ১৪তম অধিবেশন উপলক্ষে ২১ মার্চ (৬ চৈত্র ১৪৩২) শনিবার সন্ধ্যায় শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, প্রথম দিন শ্রীমদ্ভাগবত গীতা পাঠ শেষে মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর ধারাবাহিকভাবে কীর্তন চলবে ২৫ মার্চ (১০ চৈত্র) পর্যন্ত। শেষ দিন নগর কীর্তন, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বগুড়া জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অতুল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংগঠনের জেলা শাখার সদস্যসচিব গৌড় চন্দ্র পোদ্দার (চন্দন) ও যুগ্ম আহ্বায়ক নির্মল রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বগুড়া সদর উপজেলা শাখার আহ্বায়ক বিপুল কর্মকার।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের সকল মানুষের মঙ্গল কামনায় এই লীলারস কীর্তনের আয়োজন করা হয়েছে। আশোকোলা কর্মকার পাড়া পুরাতন দুর্গা মন্দিরের সভাপতি বিপুল কর্মকার বলেন, “সবার অংশগ্রহণেই এই আয়োজন সফল হবে। আমরা চাই, সকল ভক্তবৃন্দ উপস্থিত থেকে ধর্মীয় এই উৎসবকে সার্থক করে তুলবেন এবং অন্যদেরও অংশগ্রহণের জন্য আহ্বান জানাবেন।”

 

অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করছে আশোকোলা কর্মকার পাড়া পুরাতন দুর্গা মন্দিরের ভক্তবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট