মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

শ্রীশ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আড়ম্বরপূর্ণ মহোৎসবের আয়োজন

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইশ গ্রামে শ্রীশ্রী রামকৃষ্ণদেবের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ১৯তম বর্ষব্যাপী মহোৎসব, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন করা হয়েছে। আগামী ২১, ২২ ও ২৩ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ (৬, ৭ ও ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ) তিন দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আমিলাইশ দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত এ মহোৎসবকে ঘিরে ইতোমধ্যে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের মাধ্যমে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ভক্তদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রী সনাতন দাশ। সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন শ্রী প্রদীপ কুমার দাশ এবং সহ-সম্পাদক হিসেবে শ্রী সুজন দাশ (রেকু) দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানের সূচি অনুযায়ী, ২১ মার্চ শনিবার বিকাল থেকে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, ধর্মীয় আলোচনা ও মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য ধর্মীয় ব্যক্তিত্ব ও বক্তারা উপস্থিত থেকে ধর্মীয় দিকনির্দেশনা প্রদান করবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন পূজা-অর্চনা, হরিনাম সংকীর্তন এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হবে। অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
আয়োজক সংগঠন ‘আমিলাইশ পল্লী কল্যাণ সংঘ’ সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে এ মহোৎসবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে এই মহোৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews