শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ গাইবান্ধায় জগন্নাথদেবের রথযাত্রা, ভক্ত-উৎসবে মুখর শহর সব সম্প্রদায়ের মিলনমেলায় পরিণত হয়েছে রথযাত্রা: ভূমি প্রতিমন্ত্রী চট্টগ্রামে রথযাত্রায় অংশ নিলেন ভারতের সহকারী হাইকমিশনার হরিশ কুমার চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের রথযাত্রা, অংশ নিয়েছেন হাজারো ভক্তবৃন্দ রামগড়ে জগন্নাথ মন্দিরে বর্ণাঢ্য রথযাত্রা রথের দড়িতে শত শত হাত, ‘মাসির বাড়ি’ আদিত্য ধামে প্রভু জগন্নাথের আগমন রথের রশিতে হাজারো হাত, উৎসবে মুখর চট্টগ্রাম

রাজশাহীতে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে শিব মন্দিরে অবৈধ দোকান নির্মাণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৮ বার পড়া হয়েছে

প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার হড়গ্রাম বাজারে ও রাজশাহী কোর্টে অবস্থিত একটি ছোট শিব মন্দিরের গেট অবরোধ করে অবৈধ দোকান নির্মাণ কাজ বন্ধ হচ্ছেনা। স্থানীয়রা জানান, মন্দিরে যাওয়ার একমাত্র রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভক্ত ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সত্য সনাতন টিভি

 

মন্দিরের পাশে নির্মাণ কাজটি পরিচালনা করছেন হারেজ খান, পিতা মৃত বদর আলী খান। তাঁর ঠিকানা কাশিয়াডাঙ্গা, রাজশাহী। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বেও এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপের পর নির্মাণ কাজ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। তবে সম্প্রতি দেখা গেছে, দোকান নির্মাণ কার্যক্রম আবার শুরু হয়েছে এবং মন্দিরে প্রবেশ পথও বন্ধ রাখা হয়েছে।

 

স্থানীয়রা অভিযোগ করেন, হারেজ খান প্রশাসনের কাছে মন্দিরের যাতায়াত রাস্তা খোলা রাখার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা পালন হয়নি।

 

স্থানীয়রা প্রশাসনের কাছে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এবং রাজশাহীর মানুষসহ সকলকে এই অবৈধ ও ঘৃণ্য কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews