1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

মহেশখালীতে শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদন : শুভ কুমার দে (সূর্য) | মহেশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার পাহাড়দ্বীপ মহেশখালীর মৈনাক পর্বতের চূড়ায় অবস্থিত শ্রী শ্রী আদিনাথ মন্দির প্রাঙ্গণে আসন্ন শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল ৯ ফেব্রুয়ারি (সোমবার) মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে(সাবেক কাউন্সিলর) এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মেলার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা, দর্শনার্থীদের নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

 

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলার সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।” তিনি দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রমের আশ্বাস দেন। সত্য সনাতন টিভি

 

সভায় উপস্থিত শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটির সদস্যরা দর্শনার্থীদের সম্ভাব্য হয়রানির বিভিন্ন পয়েন্ট তুলে ধরে সেখানে অতিরিক্ত নজরদারি ও নিরাপত্তা জোরদারের অনুরোধ জানান।

উক্ত সভায় শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা কমিটি–২০২৬ এর সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট