1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

বোয়ালখালীতে মন্দিরে চুরি, দানবাক্স ভেঙে টাকা ও অলংকার লুট

নিজস্ব প্রতিবেদক : বোয়ালখালী প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব শাকপুরা এলাকায় একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল ৮ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে পূর্ব শাকপুরা আচার্য্যপাড়া এলাকার শ্রী শ্রী জ্বালা কুমারী মন্দিরে দুর্বৃত্তরা হানা দিয়ে দানবাক্সের টাকা, মায়ের অলংকারসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরি করে নিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, রাতে মন্দিরটি বন্ধ থাকার সুযোগে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দানবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি মায়ের ব্যবহৃত অলংকার, পূজার ঘট, খাস, পিতলসহ বিভিন্ন মূল্যবান পূজার সামগ্রীও চুরি হয়েছে। সত্য সনাতন টিভি

আজ শনিবার সকালে পূজা দিতে এসে মন্দিরের সেবায়েত ও স্থানীয় ভক্তরা ভাঙাচোরা অবস্থা দেখে বিষয়টি জানতে পারেন। এরপর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

মন্দির কমিটির সদস্যরা জানান, এটি একটি প্রাচীন ও গুরুত্বপূর্ণ মন্দির। এমন ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে এবং মন্দিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। পরে বিষয়টি বোয়ালখালী থানাকে জানানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

বোয়ালখালী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়েছে। চোর শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষ দ্রুত চোরদের গ্রেপ্তার এবং মন্দির এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট