1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

রংপুরের তারাগঞ্জে রূপলাল–প্রদীপ লাল হত্যা মামলায় জামিনে আসামির হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জে আলোচিত রূপলাল ও প্রদীপ লাল হত্যা মামলার এক আসামি জামিনে বেরিয়ে বাদীকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রূপলালের স্ত্রী ভারতী রানী সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৯ আগস্ট রাতে মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকা থেকে ভ্যান নিয়ে রূপলালের বাড়ির দিকে যাচ্ছিলেন প্রদীপ লাল। পথে ভুল হওয়ায় রূপলাল তাঁকে সাহায্য করতে যান। রাত সাড়ে আটটার দিকে তারা সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে স্থানীয়রা চোর সন্দেহে তাদের আটক করেন। পরে মারধরের এক পর্যায়ে দুজনের মৃত্যু হয়।

পরদিন, ১০ আগস্ট ভারতী রানী তারাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় প্রায় ৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত ১২ জনকে গ্রেপ্তার করে।

ভারতী রানীর অভিযোগ, মো. রুবেল পাইকার (৩০) জামিনে বেরিয়ে ২২ জানুয়ারি তারাগঞ্জ বাজারে ভারতী রানী ও তার ছেলে জয়কে দেখা মাত্র মামলা তুলে নিতে হুমকি দেন। ভারতী রানী জানান, “মামলা না তুলে নেওয়ায় আসামি আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। আমাদের নিরাপত্তাহীনতায় দিনযাপন করা কঠিন হয়ে গেছে।” সত্য সনাতন টিভি

নিহত রূপলালের ছেলে জয় রবিদাস বলেন, “ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে রুবেল পাইকার ও সোহাগকে। তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। প্রশাসনের কাছে আবেদন, আমাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হোক এবং বাবার হত্যার আসামিদের শাস্তি দেওয়া হোক।”

অন্যদিকে, হুমকির অভিযোগ অস্বীকার করে রুবেল পাইকার বলেছেন, “মামলায় ৭০০ জন আসামি রয়েছে। আমরা দুজন গিয়ে কি লাভের জন্য মামলা তুলে নেব? এসব অভিযোগ সাজানো। আমি তাকে চিনি না, জীবনে তার বাড়িতেও যাইনি।”

থানার পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ডিউটি অফিসার এসআই প্রদীপ কুমার বর্মণ। তবে তদন্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “আমি বর্তমানে কোর্টে আছি। অভিযোগের বিষয়ে বিস্তারিত জানি না।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট