রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

চট্টগ্রাম-১০ আসনে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম ১০ আসনের সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মঠ ও মন্দিরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। সম্প্রতি অনুষ্ঠিত এই সভায় সনাতনী সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও নাগরিক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়।

মতবিনিময় সভায় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ তাঁদের এলাকার সার্বিক পরিস্থিতি, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা, মঠ ও মন্দির সংরক্ষণ, ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রত্যাশা তুলে ধরেন। তাঁরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানান।

চট্টগ্রাম ১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী “সাঈদ আল নোমান” তাঁর বক্তব্যে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। সনাতনী সম্প্রদায় এ দেশের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও সামাজিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের নৈতিক দায়িত্ব।” তিনি আরও বলেন, নির্বাচিত হলে তিনি চট্টগ্রাম-১০ আসনে সকল ধর্মীয় সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থান, উন্নয়ন এবং নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন।

অনুষ্ঠানে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাজোট, হিন্দু পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে গণতন্ত্র, ভোটাধিকার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায়সংগত দাবির প্রতি গুরুত্ব আরোপ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও বিশ্বাস বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের সংলাপ ও মতবিনিময়ের মাধ্যমে সকল সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews