বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

কেদারনাথ সহ চার মন্দির চত্বরে নিষিদ্ধ হলো মোবাইল, ক্যামেরা

  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

কেদারনাথসহ উত্তরাখণ্ডের চারধাম যাত্রা ঘিরে সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনে রিল ও ভিডিও তৈরির প্রবণতা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল। সেই প্রবণতায় এবার কড়া পদক্ষেপ নিল প্রশাসন। চলতি বছর থেকেই চারধাম যাত্রার আওতাভুক্ত সমস্ত মন্দির প্রাঙ্গণে মোবাইল ফোন ও ক্যামেরা ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

গাড়োয়াল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সুপারিন্টেনডেন্ট অব পুলিশ এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভক্তদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই নিয়ম কার্যকর করা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

কমিশনার জানান, মন্দির চত্বরে মোবাইল ও ক্যামেরা ব্যবহারের কারণে অতিরিক্ত ভিড় তৈরি হচ্ছিল। বহু ক্ষেত্রে দর্শনার্থীরা ভিডিও ও ছবি তুলতে গিয়ে চলাচলের পথে বাধা সৃষ্টি করছিলেন, ফলে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থাপনায় সমস্যা দেখা দিচ্ছিল। এই পরিস্থিতি এড়াতেই মন্দির চত্বরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

নতুন নিয়ম অনুযায়ী, দর্শনার্থীদের মন্দিরে প্রবেশের আগেই তাঁদের মোবাইল ফোন ও ক্যামেরা নির্ধারিত স্থানে জমা দিতে হবে। দর্শন শেষে মন্দিরের বাইরে এসে তাঁরা ছবি বা ভিডিও তুলতে পারবেন। ইতিমধ্যেই বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভক্তদের মোবাইল ও ক্যামেরা নিরাপদে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়। সত্য সনাতন টিভি

 

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত মরসুমে গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ মিলিয়ে প্রায় ৫০ লক্ষের বেশি ভক্ত চারধাম যাত্রায় অংশ নিয়েছিলেন। এবছর সেই সংখ্যার আরও বৃদ্ধি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যাত্রাকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও ভক্তবান্ধব করে তুলতেই এই নতুন বিধিনিষেধ কার্যকর করা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews