1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নদী থেকে উদ্ধার নিখোঁজ কলেজছাত্র অভির মরদেহ, পোশাকের সূত্রে পরিচয় নিশ্চিত

নিজস্ব প্রতিবেদক : শ্রী মিঠন বারোয়ার | নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

নওগাঁ শহরের কালিতলা মহাশ্মশান সংলগ্ন নদী থেকে নিখোঁজের ছয় দিন পর এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকার বাসিন্দা অভি বলে শনাক্ত করা হয়েছে।

১৭ জানুয়ারি শনিবার বিকেলে স্থানীয়রা নদীতে একটি যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে অভির পরিবারের সদস্যরা এসে তার পরনের পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন।

নিহত অভি রমেশ চন্দ্রের বড় ছেলে। তিনি নওগাঁ সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের সদস্যরা জানান, গত ১১ জানুয়ারি অভি রহস্যজনকভাবে নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে আদমদীঘি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সত্য সনাতন টিভি

স্বজনদের ভাষ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার দিন যে পোশাক পরে অভি বাড়ি থেকে বের হয়েছিলেন, মরদেহটির গায়ে সেই পোশাকই ছিল। এতে তারা নিশ্চিত হন মরদেহটি অভির।

অভির পরিবার জানায়, পড়াশোনা শেষ করে ভালো চাকরি করে পরিবারের দায়িত্ব নেওয়ার স্বপ্ন ছিল তার। সামনে অনার্সের চূড়ান্ত পরীক্ষাও ছিল। কিন্তু হঠাৎ এই মর্মান্তিক ঘটনায় সব স্বপ্ন অপূর্ণই থেকে গেল। ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা রমেশ চন্দ্রসহ পরিবারের অন্য সদস্যরা।

এ বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট