বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চিকিৎসার অভাবে বিপন্ন নোয়াখালী সরকারি কলেজের মেধাবী ছাত্র প্রিতম।

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৬ বার পড়া হয়েছে

 

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই মানবিক আহ্বানকে সামনে রেখে সাহায্যের আবেদন জানিয়েছেন নোয়াখালী সরকারি কলেজের এক মেধাবী ছাত্র প্রিতম চন্দ্র মজুমদারের পরিবার। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন তিনি। কিডনিতে পাথর, মূত্রনালীর সংক্রমণসহ একাধিক জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে তার চিকিৎসা কার্যত বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। সত্য সনাতন টিভি

প্রিতম নোয়াখালী সরকারি কলেজের নিয়মিত শিক্ষার্থী। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের হিরাপুর (নাপিত বাড়ি) গ্রামে। পরিবার সূত্রে জানা যায় একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তার বাবা, যিনি আগেই মারা গেছেন। অসহায় মা দীর্ঘদিন ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে, ধার-দেনা করে ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ক্রমবর্ধমান চিকিৎসা ব্যয়ের কারণে এখন আর তা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে চিকিৎসা বন্ধ হলে প্রিতমের জীবন চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে জানিয়েছেন স্বজনরা। সত্য সনাতন টিভি

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রিতম অত্যন্ত মেধাবী ও ভদ্র একজন ছাত্র। তার সহপাঠী ও শিক্ষকরা তার সুস্থতা কামনা করছেন। একজন সংগ্রামী মায়ের চোখের পানি মুছতে এবং একটি সম্ভাবনাময় জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষদের সহায়তা একান্ত প্রয়োজন বলে মনে করছেন তারা।

যোগাযোগ ও সহায়তার মাধ্যম: প্রিতমের মায়ের মোবাইল: ০১৮৩২-৯০৮৮২০
বিকাশ (প্রিতম): ০১৬২৫-১৮৩৮৬২

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কেউ যদি সরাসরি আর্থিক সহায়তা করতে না পারেন, তবে অন্তত এই খবরটি শেয়ার করে অন্যদের জানালে সেটিও হবে বড় সহানুভূতির নিদর্শন।

একটি মেধাবী প্রাণ বাঁচাতে আপনার সামান্য সহায়তাই হতে পারে বড় আশার আলো এই প্রত্যাশাই করছে প্রিতম ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews