1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

অমল কুমার চৌধুরী (মহিষাসুর)-এর চিরবিদায়: নিভে গেল এক বাঙ্গালীর মহালয়ারভোরের অট্টহাসির এক মুখ।

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

বাংলার মহালয়ার সকালে বেজে উঠা সেই বিখ্যাত অট্টহাসি আজ শুধুই স্মৃতি। প্রয়াত হলেন পর্দার সেই ভয়াল মহিষাসুর অভিনেতা অমল কুমার চৌধুরী। দীর্ঘদিনের একাকিত্ব আর অনটনের সঙ্গেই ছিল তাঁর শেষ জীবনের বসবাস। পৌষ সংক্রান্তির দিন, ৬৬ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চিরতরে বিদায় নিলেন ‘অমল অসুর’।

নয়ের দশকে যখন দূরদর্শনে প্রথম মহালয়ার প্রচার শুরু হয়, তখনই বাংলার দর্শকদের মনে স্থায়ী ছাপ রেখে যান তিনি। তাঁর অভিনীত মহিষাসুরের রূপ, চোখেমুখে বিভীষিকা আর সেই বিখ্যাত অট্টহাসি আজও মহালয়ার সকালে বাঙালিকে শিহরিত করে। ফলে পর্দার মহিষাসুর হয়েও তিনি হয়ে উঠেছিলেন এক অনন্য সাংস্কৃতিক পরিচিতি যার নাম ‘অমল অসুর’।

জীবনের উত্থান ও পতন
উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা অমল চৌধুরী একসময় ছিলেন আলোয় আলোকিত। অভিনয় ছিল তাঁর ভালোবাসা, তবে তিনি ছিলেন একজন চিত্রশিল্পীও। পাড়ার ছেলেমেয়েদের আঁকা শেখাতেন, পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে অভিনয় করতেন।
তাঁর পর্দায় অভিষেক ঘটে ভয়ংকর মহিষাসুর চরিত্রে। সেই থেকেই শুরু এক উজ্জ্বল পথচলা। পরবর্তী সময়ে তাঁকে যমরাজ, সেনাপতি সহ নানা পৌরাণিক ও কাল্পনিক চরিত্রে দেখা গেছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে স্পটলাইটের কেন্দ্রবিন্দু থেকে সরে যান তিনি। স্টুডিয়োপাড়া তাঁকে ভুলে যায়।

শেষ জীবনে অর্থনৈতিক সংকট, শারীরিক দুর্বলতা ও নিঃসঙ্গতা তাঁর নিত্যসঙ্গী হয়ে ওঠে। কিন্তু কোনো আক্ষেপ ছাড়াই জীবন কাটিয়ে দিলেন এই সাদাসিধে শিল্পী।

এক ক্ষণজন্মা শিল্পীর অবসান
অমল চৌধুরীর মৃত্যু শুধু একজন অভিনেতার প্রয়াণ নয়, বরং এক সোনালি যুগের একটি পরিচিত অধ্যায়ের অবসান। বাঙালির ঐতিহ্যবাহী মহালয়া যাত্রার সঙ্গে জড়িয়ে থাকা অমল অসুর আজ আর নেই, কিন্তু তাঁর সৃষ্টি চিরজীবী হয়ে থাকবে বাংলার প্রতিটি মহালয়ার সকালে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট