রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বানারীপাড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক ও বন্দর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী গৌতম সমদ্দার গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

 

বরিশালের বানারীপাড়ায় উপজেলা পুজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় মহাশ্মশান, কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরের সাধারন সম্পাদক, বন্দর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা গৌতম সমদ্দারকে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ।

 

১১ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলার বন্দর বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, পুলিশের চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর দ্বিতীয় ধাপ (ফেজ-২) এর আওতায় তাকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারের পর গৌতম সমদ্দারকে থানায় নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

এদিকে বিশিষ্ট এই ব্যবসায়ী কে গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews