1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাটহাজারীতে বাগীশিক-এর বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০২৫ সফলভাবে সম্পন্ন।

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উত্তর জেলা সংসদের অধীনে এবং চট্টগ্রাম জেলা বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সার্বিক সহযোগিতায় ২০২৫ সালের বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

 

এই মহতী উদ্যোগে হাটহাজারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন সংসদের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিশেষভাবে উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের ছাত্রছাত্রীদের, যারা পরীক্ষায় ব্যাপক উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশ নেয়। সত্য সনাতন টিভি

 

শিক্ষার্থীরা এই পরীক্ষার মাধ্যমে শ্রীমদ্ভগবদগীতার শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক জীবনের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পায়। পরীক্ষাটি ছিল শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং এটি তাদের নৈতিক চরিত্র গঠন ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি সচেতন প্রয়াস।

 

ধলই ইউনিয়ন সংসদের শিক্ষক, সংগঠক ও অভিভাবকগণ এই আয়োজনকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এই সফল আয়োজনে বাগীশিক-এর অঙ্গীকার “ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার প্রসারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ” আরও একধাপ অগ্রসর হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট