1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে জয় সরকার নামে এক যুবক গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম জয় সরকার (২২)। তিনি ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর (১১ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা এবং শংকর কুমার সরকারের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে “Arafatul Ashik” নামের একটি ফেসবুক আইডি থেকে ইসলামিক ইতিহাস সংক্রান্ত একটি পোস্ট করা হয়। ওই পোস্টের মন্তব্যের জয় সরকার ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে অশালীন ও অবমাননাকর ভাষায় মন্তব্য করেন। তার করা ওই মন্তব্যের দুটি স্ক্রিনশট পরে “Loge achi.com” নামের একটি মেসেঞ্জার গ্রুপে ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। “সত্য সনাতন টিভি”

 

ঘটনাটি ছড়িয়ে পড়ার পর ফরিদপুর শহরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং অভিযুক্ত জয় সরকারকে গ্রেফতার করে।

 

এ ঘটনায় পরদিন ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখে মো: সারাফাত আহম্মেদ শুভ (১৯), পিতা- মো: রেজাউল করিম, সাং- বোকাইল, ডাকঘর- বাখুন্ডা, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর, ফরিদপুর জেলার সকল নাগরিকের পক্ষ থেকে কোতয়ালী থানায় হাজির হয়ে জয় সরকারের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। “সত্য সনাতন টিভি”

 

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ সত্য সনাতন টিভিকে বিষয়টি নিশ্চিত করে জানান, জয় সরকারের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

 

পুলিশ আরও জানায়, সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট